তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় পর্যায়ক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখে এখন স্নাতক পর্যায় পর্যন্ত এই সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, নারীদের শিক্ষার বিস্তার দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
রাজনৈতিক প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করতে কেউ যেন অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। হরতাল বা সহিংস কর্মসূচির মাধ্যমে জনজীবন ব্যাহত করার সুযোগ দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
সরকারের উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরে তিনি বলেন, বন্ধ শিল্প-কারখানা চালু, সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
এদিন প্রধানমন্ত্রী যশোরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।






