• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন

প্রেমিকার বিয়ের দিন গাছের সঙ্গে ঝুলছিল প্রেমিকের মরদেহ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় প্রেমিকার বিয়ের দিন এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তার একাধিক পোস্ট ঘিরে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরের পর উপজেলার জটিবাড়ি গ্রামের একটি আমবাগান থেকে রাকিব প্রামাণিক (২২) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের সোহরাব প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানান, মৃত্যুর আগে রাকিব ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, তার ভালোবাসা মিথ্যা ছিল না এবং তিনি আর পরিস্থিতি সামলাতে পারছেন না। পাশাপাশি তিনি নিজের অবস্থানের কথা উল্লেখ করে মরদেহ উদ্ধারের অনুরোধ জানান। ওই পোস্টের সূত্র ধরে স্থানীয়রা আমবাগানে গিয়ে একটি গাছের সঙ্গে রাকিবের মরদেহ ঝুলতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এর আগে আরেকটি ফেসবুক পোস্টে রাকিব দাবি করেন, মাবিয়া নামের এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল এবং পরিবারের সিদ্ধান্তে ওই তরুণীকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হচ্ছে। তিনি এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও পোস্টে উল্লেখ করেন।

আরেকটি পোস্টে বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়ে রাকিব লেখেন, তিনি কাউকে না জানিয়ে একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং সবাই যেন তাকে ক্ষমা করে দেন।

জটিবাড়ি এলাকার বাসিন্দা নাসির উদ্দিন বলেন, রাকিব শান্ত স্বভাবের ছিলেন। স্থানীয় বিদ্যালয়ে পড়ার সময় এক তরুণীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। পরে তিনি বিদেশে গেলেও প্রত্যাশামতো কাজ না পাওয়ায় দেশে ফিরে আসেন। সম্প্রতি ওই তরুণীর বিয়ের খবর পাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানান তিনি।

রাকিবের ফেসবুক পোস্টে উল্লেখ করা মাবিয়ার খালার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের সম্পর্কের বিষয়ে তিনি অবগত নন। রাকিবের মৃত্যুর বিষয়টিও তিনি পরে জানতে পেরেছেন বলে জানান।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...