• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

ফের বাড়লো এলপিজির দাম

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

ভোক্তা পর্যায়ে আগস্ট মাসের জন্য ১২ কেজির এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (২ আগস্ট) বিইআরসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন ঘোষণা অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫২৮ টাকা থেকে বেড়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এই মূল্য ভোক্তা পর্যায়ে ভ্যাট (মূসক)সহ প্রযোজ্য হবে।

বিইআরসি জানিয়েছে, নতুন এই দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ মূল্যই বহাল থাকবে।

সংস্থাটির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রিটেইলার পর্যায়ে ভোক্তাদের জন্য এই মূল্য নির্ধারণ করা হয়েছে, যা আগস্ট মাসজুড়ে কার্যকর থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...