• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

বরিশালে ছাত্র-জনতার ব্লকেড কর্মসূচি

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

সারাদেশে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে বরিশাল ব্লকেড কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে একাদশ দিনের মতো বৃহস্পতিবার ৭ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে নথুল্লাবাদ বাসষ্ট্যান্ডে সড়ক আটকে দিয়ে ব্লকেড কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

আন্দোলকারীদের দাবি, স্বাস্থ্যখাতে বৈষম্য চলবে না, সিন্ডিকেট ভাঙতে হবে, শেবাচিমে জনদুর্ভোগ বন্ধ করতে হবে। সংগঠক মহিউদ্দিন রনি বলেন, সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে মানুষ চিকিৎসা সেবা পাচ্ছেন না। স্বাস্থ্যখাতের এই সিন্ডিকেট ভাঙতে হবে। দশ দিনের আন্দোলনের পর ১১দিনের মতো বরিশালে ব্লকেড কর্মসূচি পালন করা হয়েছে দাবি করে তিনি আরও বলেন, মন্ত্রণালয় বরিশালের কথা শুনছে না, এটা আর চলতে দেওয়া হবে না।

আন্দোলনকারী রিয়াজুল ইসলাম বলেন, আমরা যখন রাজপথে নেমেছি, তখন স্বাস্থ্যখাতের সংস্কার ছাড়া আমরা ঘরে ফিরবো না। আন্দোলনে সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনসহ সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...