• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

বরিশালে লায়লা ভবনে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : সোমবার, ২৩ জুন, ২০২৫

বরিশাল নগরীর জিলা স্কুলের পূর্ব পাশে জর্ডান রোডের একটি আবাসিক ভবন লায়লা ভবনে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ জুন) সকাল ১১টার দিকে। আগুনের সূত্রপাত হয় ভবনের একটি কক্ষের এসি মেশিন থেকে, যা বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমীন বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি। আগুন এসি থেকে উৎপন্ন হয়েছে বলে ধারণা করছি। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি, কেউ আহতও হননি। তিনি জানান, ভবনের ভেতরে থাকা বাসিন্দারা নিরাপদে বাইরে বের হতে সক্ষম হন। আগুন ছড়ানোর আগেই তা নিয়ন্ত্রণে আনা হয়, ফলে আশপাশের ভবন ও সম্পত্তির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয়দের মধ্যে ক্ষণিকের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...