• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

বরিশাল থেকে ১২ ঘন্টায় প্যাডেল স্টিমার পিএস মাহসুদ পৌছলো ঢাকায়

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

যাত্রী নিয়ে ফের শনিবার সকালে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে শতবর্ষী প্যাডেল জাহাজ ‘পিএস মাহসুদ’। এর আগে ঢাকা থেকে যাত্রী নিয়ে শুক্রবার সন্ধ্যায় বরিশাল পৌঁছায় জাহাজটি। র্দীঘ ১২ ঘন্টা  সময় নিয়ে ঢাকায় পৌছলো প্যাডেল স্টিমার (পিএস মাহসুদ)
শনিবার সকালে যাত্রী নিয়ে ফের ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে শতবষী প্যাডেল জাহাজ পিএস মাহসুদ। এর আগে ঢাকা থেকে যাএী নিয়ে শুক্রবার সন্ধ্যায় বরিশাল পৌঁছায় জাহাজটি। র্দীঘ ১২ ঘন্টা সময় নিয়ে পৌঁছায় প্যাডেল স্টিমার(পিএস মাহসুদ)
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে জাহাজটি বরিশাল নৌ-বন্দরে পৌঁছায়। এর আগে সকাল সাড়ে ৮টায় ৪১ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে চাঁদপুর হয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে। টানা  ১২ ঘণ্টার যাত্রায় জাহাজটি বরিশালে পৌঁছায়।
এর মধ্যে দিয়ে তিন বছর বিরতির পর বিআইডব্লিউটিসি ঢাকা-বরিশাল নৌ-রুটে যাত্রী পরিবহন শুরু করলো।
বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক খন্দকার তানভীর হোসেন বলেন, ‘প্রথম যাত্রায় যাত্রী সংখ্যা ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মোট ৪১ জন। তারমধ্যে ২০ জন চাঁদপুরে নেমে যান। অবশিষ্ট ২১ জন নিয়ে বরিশালে পৌঁছায়।
শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে আটটায় জাহাজটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
শুক্রবার সন্ধ্যায় জাহাজটি বরিশালে পৌঁছার পর যাত্রীদের ফুল দিয়ে আভ্যর্থনা জানান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবিব ও জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল ইসলাম সুমন।
জানা গেছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মধ্যে পার্থক্য হলো এসি ও নন এসসি।
ভাড়া নির্ধারিত হয়েছে প্রথম শ্রেণী ২৬শ’ টাকা ও দ্বিতীয় শ্রেণী ১৬৫০ টাকা ও তৃতীয় শ্রেণী (চেয়ার) ৬০০ টাকা।
নৌ-মন্ত্রণালয় জাহাজটির কাঠামো ও ঐতিহাসিক নকশা অক্ষুন্ন রেখে নতুন করে সাজানো হয়। প্রতি শুক্রবার সকালে ঢাকা থেকে বরিশালে এবং শনিবার সকালে বরিশাল থেকে ঢাকায় যাত্রা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...