• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

বরিশাল নগরীতে হাতপাখা মার্কার সমর্থনে ইসলামী আন্দোলনের গণসংযোগ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই’র হাতপাখা মার্কার সমর্থনে নগরীর সদর রোড, ফজলুল এভিনিউ, চকবাজার, লাইন রোডসহ আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা।

রবিবার বিকেলে এ গণসংযোগে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সভাপতি প্রফেসর মোঃ লোকমান হাকীম। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ নাছির আহমাদ কাওছার, সহ-সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া হামিদী, সেক্রেটারী মাওলানা আবুল খায়ের আশ্রাফী, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা নাসির উদ্দিন নাইস, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবুল হাসান মোঃ ইয়াহইয়া, নগর যুব আন্দোলনের সভাপতি মাওলানা রেজাউল করীম, ছাত্র আন্দোলনের সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

গণসংযোগকালে নেতৃবৃন্দ ভোটারদের কাছে হাতপাখা মার্কায় ভোট প্রদান করে শায়খে চরমোনাই মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। তারা বলেন, দেশের শান্তি, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলনের বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠায় হাতপাখা মার্কাই একমাত্র ভরসা।

নেতৃবৃন্দ নগরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করে নির্বাচনী কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...