• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি পলাশ, সম্পাদক শাহীন

মাহিমুল হাসান এমদাদ
প্রকাশিত : শনিবার, ২১ জুন, ২০২৫

পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ) এর সাধারণ সভা আজ শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দ্বিতীয় অধিবেশনে বিকেলে আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠণ করা হয়েছে।

বিদায়ী সভাপতি দৈনিক সমকালের ব্যুরো প্রধান সুমন চৌধুরী নতুন কমিটি ঘোষণা করেন।

কমিটিতে সভাপতি হিসেবে নিকুঞ্জ বালা পলাশ (আমার দেশ) ও সাধারণ সম্পাদক হিসেবে শাহীন হাসানকে (বাংলা ভিশন) নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি এম জহির (সকালের সময়), কোষাধ্যক্ষ মর্তুজা জুয়েল (দিপ্ত টিভি), দপ্তর সম্পাদক খোকন আহম্মেদ হীরা (জনকণ্ঠ), প্রচার সম্পাদক আরিফ হোসেন (বিজয় টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাঈদ পান্থ (চ্যানেল আই), সদস্য সুমন চৌধুরী (সমকাল), এম মিরাজ হোসাইন (বনিক বার্তা), আযাদ আলাউদ্দিন (নয়াদিগন্ত), সুখেন্দু এদবর (একুশে টেলিভশন), নাসির উদ্দিন (যুগান্তর)।

এর আগে সাধারণ অধিবেশনে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জাকির হোসেন, খান রফিক, এম সোহাগ, অপূর্ব অপু, মর্তুজা জুয়েল,এম লোকমান হোসেন, আরিফুল ইসলাম, ফাহিম ফিরোজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...