• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

বর্তমান ক্যাম্পাসে হবে না পূর্ণাঙ্গ মন্দির কমপ্লেক্স : জবি প্রশাসন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য বর্তমান ক্যাম্পাসে মন্দির স্থাপনের কোনো জায়গা কখনোই নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্য ভিত্তিহীন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে মন্দির স্থাপনের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে দ্বিতীয় ক্যাম্পাসে একটি পূর্ণাঙ্গ মন্দির কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান তারা।
‎
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
‎
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় মন্দির স্থাপনের দাবিতে কিছু শিক্ষার্থী সম্প্রতি অবস্থান কর্মসূচি পালন করেন। এ কর্মসূচিকে ঘিরে কয়েকটি পত্রিকায় প্রকাশিত মন্দিরের জন্য নির্ধারিত জায়গায় শিক্ষার্থীদের জন্য ওয়াশরুম নির্মাণ করা হচ্ছে- এমন সংবাদকে বিভ্রান্তিকর, মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
‎
প্রশাসন আরও জানায়, বিষয়টি বিগত প্রশাসনের সময়েই একটি ‘সেটলড ইস্যু’ ছিল এবং সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ এ বিষয়ে অবগত। ইতোমধ্যে দ্বিতীয় ক্যাম্পাসের প্রক্রিয়াধীন ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল)-তেও মন্দির কমপ্লেক্স অন্তর্ভুক্ত করা হয়েছে। ডিপিপি অনুমোদিত হলে অন্যান্য অবকাঠামোগত কাজের সঙ্গে মন্দির নির্মাণ কার্যক্রমও শুরু হবে।
‎
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে সকল ধর্ম ও সম্প্রদায়ের শিক্ষার্থীদের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার সমানভাবে সম্মান করা হয়। প্রশাসন সর্বদা এই নীতির প্রতি অঙ্গীকারবদ্ধ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
‎এছাড়া সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে নির্বিঘ্নে বিভিন্ন পূজা ও ধর্মীয় অনুষ্ঠান যথাযথ মর্যাদায় পালন করে আসছেন বলেও জানানো হয়।
‎
সর্বশেষ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪০টি বিভাগের প্রত্যেকটিতে প্রশাসনের সার্বিক আর্থিক ও প্রশাসনিক সহায়তায় জাঁকজমকপূর্ণভাবে স্বরস্বতী পূজা উদযাপিত হয়েছে, যেখানে শিক্ষার্থী, শিক্ষক এবং আশপাশের এলাকার বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...