• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেগা এই টুর্নামেন্টে থাকছে না জাকের আলী ও নাজমুল হোসেন শান্ত। বাজে ফর্মের কারণেই মূলত বাদ পড়ছেন জাকের। তবে চলমান বিপিএলে দারুণ ছন্দে থাকলেও টি-টোয়েন্টি দলে বিবেচনা করা হচ্ছে না টেস্ট অধিনায়ক শান্তকে।
বিপিএলের প্রথম কয়েক ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়ে আলোচনায় শান্ত। এছাড়া বল হাতে দুই ম্যাচে ভালো করেছেন রিপন মন্ডল। দুর্দান্ত করেছেন আলিস ইসলামও। ভালো করা ক্রিকেটারদের দিকেও নজর দিচ্ছেন নির্বাচকরা। সেক্ষেত্রে ঘোষিত প্রাথমিক দলে কোনো কারণ ছাড়াই পরিবর্তন আনতে পারবে বিসিবি, এজন্য সময় ৩১ জানুয়ারি পর্যন্ত। এরপর কোনো পরিবর্তনের প্রয়োজন পড়লে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে।
দল সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বিপিএলে অপ্রত্যাশিত কিছু না ঘটলে স্কোয়াডে পরিবর্তনের সম্ভাবনা কম, যদিও ২০ জানুয়ারি পর্যন্ত পরিবর্তন আনা যাবে। নির্বাচকরা একজন অতিরিক্ত ব্যাটার অন্তর্ভুক্ত করেছেন একজন পেস বোলারের পরিবর্তে, কারণ বাংলাদেশ গ্রুপ পর্বের চারটি ম্যাচই খেলবে ভারতে।
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...