• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

বাংলাদেশের সেই ভাইরাল ‘মহিষ’ নিয়ে ট্রাম্পকে ইরানের খোঁচা!

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬

আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলেছে বাংলাদেশে ভাইরাল ‘ট্রাম্প মহিষ’। আর এই ব্যতিক্রমধর্মী মহিষটি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিয়েছে ইরান।
ইরানের রাশিয়া দূতাবাস তাদের এক্স অ্যাকাউন্টে শুক্রবার এ মহিষটির একটি ছবি প্রকাশ করে। সেখানে তারা লিখেছে, “বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশের মহিষের মন খারাপ।”
এক্সে করা পোস্টে ইরানি দূতাবাস রুশ সংবাদমাধ্যম আরটির একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে বাংলাদেশের আলোচিত মহিষটিকে দেখা যাচ্ছে।
ইরানি দূতাবাস আরটির বরাতে লিখেছে, “অনেক মানুষ দেখতে ভিড় করার পর ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে একটি বাংলাদেশি মহিষ খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে।”
যেভাবে ভাইরাল ‘ট্রাম্প মহিষ’ প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো জাতের মহিষটি শুধু নামই নয়, এটির মাথার সামনের লম্বা লালচে-সোনালি চুলও অনেকের কাছে ট্রাম্পের চুলের স্টাইলের কথা মনে করিয়ে দেয়। আর সেই মিল থেকেই খামার কর্তৃপক্ষ আদর করে এর নাম দিয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে মহিষটি সবার নজরে আসে। এরপর সেখানে অনেকে এটিকে দেখতে ভিড় জমান।
মহিষটি ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। সেটিকে কেজি দরে কিনে নিয়েছেন এক ক্রেতা। এবারের ঈদুল আজহায় মহিষটি কোরবানি করা হবে।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমও ভাইরাল এ মহিষটি নিয়ে খবর প্রকাশ করেছে। বিশেষ করে ভারত ও পাকিস্তানে মহিষটির খবর ফলাও করে প্রচার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...