• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

বাংলাদেশের হয়ে খেলতে বাধা নেই সামিতের

দর্পন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

আরও একটি সুখবর পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। লাল-সবুজ জার্সিতে খেলার জন্য ফিফার কাছ থেকে চূড়ান্ত অনুমোদন মিলল কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোমের।

ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি মঙ্গলবার বাফুফেকে সামিতের প্রসঙ্গে ইতিবাচক সঙ্কেত দিয়েছে। ফলে ১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আর বাধা নেই সামিতের।

২৭ বছর বয়সী মিডফিল্ডার বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে খেলছেন।

ফিফার কাছ থেকে সামিতের ছাড়পত্র পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম।

এর আগে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের পক্ষে খেলতে ফিফার চূড়ান্ত অনুমোদন পান ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী। ইতোমধ্যে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছে তার। তিনি বর্তমানে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...