• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
কেরানীগঞ্জে রাজউকের ঝিলমিল আবাসনে শিয়ালের আতঙ্ক, কামড়ে আহত ৩ কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢাকা মেডিকেলে মৃত্যু কেরানীগঞ্জে পাসপোর্ট অফিসে অভিযান, দালালকে কারাদণ্ড ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩

বিএনপিকে পরাজিত করতে ষড়যন্ত্র শুরু হয়েছে : রাশেদ খান

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

ঝিনাইদহ-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘বিএনপিকে পরাজিত করতে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। এই চক্রান্ত মোকাবেলা করার দায়িত্ব আমাদের সবার।’

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘এই আসনে বিএনপি হেরে গেলে তারেক রহমানের সিদ্ধান্ত হেরে যাবে।

তারেক রহমানের সিদ্ধান্তকে অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে তাদের আপনারা বিজয়ী হতে দেবেন কি না সেই সিদ্ধান্ত আপনাদের সবাইকে নিতে হবে।’তিনি আরো বলেন, ‘এখানে আজ ঐক্যবদ্ধ বিএনপি আমরা দেখতে পাচ্ছি। আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি আজ ঐক্যবদ্ধ হয়েছে। এই একতা সব সময় আমরা বজায় রাখব।

গ্রুপিংয়ের রাজনীতির মাধ্যমে দলের খুব বেশি লাভ হয় না। দলের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে, তবে প্রতিহিংসা থাকতে পারে না। সবাই ঐক্যবদ্ধ থাকলে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না।’এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আতিয়ার রহমান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...