• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কেরানীগঞ্জে রাজউকের ঝিলমিল আবাসনে শিয়ালের আতঙ্ক, কামড়ে আহত ৩ কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢাকা মেডিকেলে মৃত্যু কেরানীগঞ্জে পাসপোর্ট অফিসে অভিযান, দালালকে কারাদণ্ড ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩

বিএনপিকে বিজয়ী করুন, উন্নয়নের দায়িত্ব নেব: গয়েশ্বর চন্দ্র

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আপনারা বিএনপিকে বিজয়ী করুন, উন্নয়নের দায়িত্ব আমরা নেব। ঐক্যবদ্ধভাবে কাজ করলে কোনো শক্তিই বিএনপিকে পরাজিত করতে পারবে না।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. উমর ফারুকের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাকে ভোট দিয়ে বিজয়ী করার দায়িত্ব আপনাদের, আর ঢাকা-৩ আসনের উন্নয়ন চিত্র বদলে দেওয়ার দায়িত্ব আমার। নির্বাচিত হলে এক বছরের মধ্যেই কেরানীগঞ্জের সিংহভাগ জনগুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র টেকসই হয় না। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে স্থিতিশীলতা ফিরে আসবে এবং কেরানীগঞ্জের উন্নয়নে ধানের শীষে ভোট আহ্বায়ক জানান।

এ সময় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উপজেলা কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...