• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না: নিপুণ রায়

কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : শুক্রবার, ৮ মে, ২০২৬

বিএনপির সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। দলটি কারো বিরুদ্ধে অপপ্রচার কিংবা ব্যক্তিগত আক্রমণের রাজনীতিও সমর্থন করে না।

বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর নগর এলাকায় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিপুণ রায় চৌধুরী বলেন, দেশে আর কোনো হিংসা ও প্রতিহিংসার রাজনীতি চলবে না। প্রধানমন্ত্রীও এ বিষয়ে বারবার বক্তব্য দিয়েছেন। বিএনপি সবসময় শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার পক্ষে রয়েছে।

তিনি আরও বলেন, জনগণের সেবক হিসেবেই জনপ্রতিনিধিদের কাজ করতে হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে তাদের সেবা নিশ্চিত করাই জনপ্রতিনিধিদের মূল দায়িত্ব।

তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা কৃষকদলের আহ্বায়ক জুয়েল মোল্লা, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...