• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

বিবেক ও বাস্তবের অন্য এক লড়াইয়ে সাইফ

বিনোদন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬

বলিউডের তারকা অভিনেতা সাইফ আলী খান সিনেমার পর্দায় হাজির হন তার নিজস্ব স্টাইল নিয়ে। বরাবর চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙেছেন, আবার গড়েছেনও। ভিন্নধর্মী চরিত্রে নিজের ছাপ রেখে এসেছেন। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘কর্তব্য’।

বলিউডের নতুন এই ক্রাইম-ড্রামা থ্রিলারে সাইফ আলী খানের সংযত আর পরিণত অভিনয় নজর কেড়েছে সব শ্রেণির দর্শকের। দীর্ঘদিন পর তাকে এমন একটি আকর্ষণীয় চরিত্রে দেখা গেল। পুলিশের চরিত্রে তার সাবলীল অভিনয় নজর কেড়েছে।

পুলকিতের পরিচালনায় এই ক্রাইম-ড্রামায় সমাজ ও প্রশাসনের বিভিন্ন অন্ধকার দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সেই সমাজের আবহে একজন সৎ পুলিশ অফিসারের ব্যক্তিগত দ্বন্দ্বকেও সামনে আনে। চরিত্রটি কিছুটা ‘স্যাক্রেড গেমস’-এর সরতাজ সিংকে মনে করিয়ে দিলেও দায়িত্ব, দুর্নীতি ও বিবেকের দ্বন্দ্বে অন্য এক সাইফকে দেখা যায় পর্দায়।

‘কর্তব্য’ সিনেমাটির মূল গল্প আবর্তিত হয়েছে পুলিশ অফিসার পবন মালিককে ঘিরে। নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এক সাংবাদিক চোখের সামনেই খুন হয়। শুরু হয় তদন্ত। সে তদন্তে রাজনৈতিক চাপ, দুর্নীতি আর নিজের পরিবারের নিরাপত্তার মুখোমুখি হতে হয়। দেখা দেয় বিবেকের সঙ্গে আবেগের টানাপোড়েন। গল্প যত এগোয় ততই স্পষ্ট হয় দায়িত্ববোধ আর বিবেকের লড়াই কতটা গুরুত্বপূর্ণ।

সাইফের এই সিনেমার অন্যতম আকর্ষণ রাসিকা দুগ্গল। যদিও সুযোগ ছিল খুবই কম, তবুও বরাবরের মতোই সাবলীল অভিনয় করেছেন তিনি। এ ছাড়া মানিশ ও সঞ্জয় মিশ্রকে অন্যরকম চরিত্রে দেখা গেছে, যা দর্শকদের ভালো লাগবে।

সাইফ আলী খান ও পুলকিত ‘কর্তব্য’ সিনেমাটিতে বাস্তবধর্মী একটি আবহ তৈরি করতে চেয়েছেন। সে জন্য চেনা ছকই বেছে নেন তারা। সেই ছোট শহর, অপরাধ, পুলিশের প্রতিরোধের চেনা চিত্রনাট্য থাকলেও সাইফ নিজেকে নতুন ভাবে উপস্থাপন করায় পুরো গল্পটিই হয়ে উঠেছে আকর্ষণীয়।

সাইফের এই নতুন পথচলায় বেশ কিছু জায়গায় গল্প ধীর হলেও কিছু টুইস্টের কারণে উতরে গেছে। নতুনত্ব থাকলেও ছকে বাঁধা সেই একই গল্প, একই পরিণতি দেখতে দর্শকদের আর কতটা ভালো লাগবে—এবার সেটাই দেখার পালা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...