• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

বুড়িগঙ্গার পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর কামরাঙ্গীর চরে বুড়িগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের নাম- মাহি ওরফে সাইফ (৯) ও রোহান (৮)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে কামরাঙ্গীরচর থানাধীন ৫৭নং ওয়ার্ডের লোহার ব্রিজ ঢাল সংলগ্ন আদি বুড়িগঙ্গা নদীর চ্যানেল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাইফ ও রোহান প্রতিবেশি ও বন্ধু। কামরাঙ্গীর চরের রহমতবাগে পরিবারের সাথে থাকতো।

বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার।

তিনি বলেন, বুধবার বিকালে নিখোঁজ হয় ওই দুই শিশু। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে রাতে নদীর পাড়ে তাদের জুতা দেখতে পায়। পরে ভোরে তাদের লাশ ভেসে উঠে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বাঁশের তৈরি ভেলা আনতে ওই চ্যানেলে নেমে ডুবে যায়। মরদেহ আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...