• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

বুড়িগঙ্গার সিমসন ঘাট পুনরায় চালুর দাবি মাঝিদের

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: 
প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

 

বুড়িগঙ্গা নদীর সিমসন ঘাট পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নৌকার মাঝিরা। শনিবার সকালে কেরানীগঞ্জের গুদারাঘাট এলাকায় নৌকা চলাচল বন্ধ রেখে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে অংশ নেওয়া মাঝিরা বলেন, সিমসন ঘাট পুনরায় চালুর পাশাপাশি সদরঘাট টার্মিনালের ৪ ও ৫ নম্বর পল্টন অপসারণ করতে হবে। সিমসন ঘাট বন্ধ হওয়ার পর যাত্রী পারাপার কমে যাওয়ায় মাঝিদের আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একই সঙ্গে কেরানীগঞ্জের গার্মেন্টস ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন।

মাঝিরা বলেন, প্রায় ২০০ বছরের পুরোনো সিমসন ঘাট বুড়িগঙ্গা নদী পারাপারের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাট। আগে বিভিন্ন এলাকা থেকে আসা পাইকাররা এই ঘাট ব্যবহার করে সহজেই কেরানীগঞ্জের গার্মেন্টস পল্লিতে যাতায়াত করতেন। বর্তমানে ঘাটটি বন্ধ থাকায় তাদের ওয়াইজ ঘাট হয়ে অতিরিক্ত পথ ঘুরে যেতে হচ্ছে। এতে সময় ও খরচ বাড়ায় অনেক পাইকার আগের মতো আসছেন না। অন্যদিকে মাঝিদেরও বেশি দূর নৌকা চালিয়ে যাত্রী পারাপার করতে হচ্ছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা ঘাট মাঝি শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন কিসলু বলেন, ‘বিগত সরকারের সময় সিমসন ঘাট বন্ধ করে সেখানে লঞ্চ রাখার জন্য পল্টন বসানো হয়। এতে মাঝিদের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরাও নানা সমস্যায় পড়েছেন। আমরা দ্রুত ঘাটটি চালু করার দাবি জানাচ্ছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...