• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 

 কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: 
প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬
ছবিঃ সংগ্রহীত

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে হাসনাবাদ নৌ-পুলিশ।

রোববার (১১ মে) দুপুর আনুমানিক ৩টার দিকে হাসনাবাদ এলাকার মনির সাহেব ডগ ইয়ার্ড সংলগ্ন বালুর ড্রেজারের পাশে নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি নৌ-পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তার পরনে ছিল ব্লু জিন্স প্যান্ট ও অ্যাশ রঙের ফুলহাতা শার্ট। দীর্ঘসময় পানিতে থাকার কারণে মরদেহটি পচনধর্মী অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ।

হাসনাবাদ নৌ-পুলিশের সাব-ইন্সপেক্টর আবির জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পরিচয় শনাক্তে পুলিশের কার্যক্রম চলমান আছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...