• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
মাঠে ফিরলেন নেইমার: সেলেসাও শিবিরে স্বস্তির সুবাতাস ও নতুন আশার সঞ্চার গাজীপুরে পোশাক কারখানায় পানি খেয়ে অসুস্থ ২ শতাধিক শ্রমিক তিন লাখ টাকা মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, বস্তায় মরদেহ শুধু পোস্ট করে ফেসবুক থেকে আয় করুন ৩ হাজার ডলার কেরাণীগঞ্জে ৭৬৯ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন আমান উল্লাহ আমান প্রধানমন্ত্রীর পছন্দেই চূড়ান্ত হবে ব্র্যান্ড ও মডেল ভূঞাপুরে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে বিশ্বকাপের গানে রাসেল আলীর অবদানে গর্বিত ওয়ারফেজ সিসিটিভিতে নজরদারি, বিয়ের ৪৮ দিনের মাথায় নিজেকে শেষ করলেন নারী মানবিক বিবেচনায় হাসপাতাল খুলে দেওয়ার আবেদন আদ-দ্বীনের

ব্রাজিলভক্ত বুবলীর মুখে মেসির প্রশংসা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের জোয়ারে ভাসছে পুরো বাংলাদেশ। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যেও চলছে টানটান উত্তেজনা। আজ সকালে (বুধবার) লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে আলজেরিয়াকে হারিয়ে পথচলা শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসির বাঁ পায়ের জাদুতে পুরো বিশ্বের সঙ্গে মুগ্ধ ও বিস্মিত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা শবনম বুবলী।

যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে জে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়লাভ করেছে আর্জেন্টিনা। ম্যাচের ১৭, ৬০ ও ৭৬ মিনিটে তিনটি গোলই করেছেন কিংবদন্তি ফুটবল তারকা খেলোয়াড় লিওনেল মেসি।

মেসির এই অতিমানবীয় পারফরম্যান্স দেখে নিজের আবেগকে ধরে রাখতে পারলেন না ঢালিউড তারকা শবনম ইয়াসমিন বুবলী। বুবলী বরাবরই ব্রাজিলের একজন কট্টর সমর্থক। তিন দিন আগেও সামাজিকমাধ্যমে ব্রাজিল জিতুক কিংবা হারুক—তার সমর্থন যে সবসময় ‘সেলেসাও’দের দিকেই থাকবে, তা পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি।

BUBLY

কিন্তু প্রতিদ্বন্দ্বী হলেও মেসির জাদুকর পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন তিনি। আর্জেন্টিনার দুর্দান্ত শুরুর পর সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্ট দিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বুবলী। একই সঙ্গে প্রশ্ন ছুড়েছেন, ‘মেসি এত ভালো খেলে কেন?’

মেসি এই হ্যাটট্রিক করার মাধ্যমে ব্রাজিলিয়ান তারকা রোনালদো নাজারিওকে (১৫) ছাড়িয়ে ছুঁয়ে ফেলেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার করা বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড। এখন মাত্র একটি গোল করলেই এককভাবে শীর্ষে জায়গা করে নেবেন এই আর্জেন্টাইন মহাতারকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...