• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
এভারকেয়ার হাসপাতালে অবহেলায় রোগীর মৃত্যু, অভিযোগ চিকিৎসক ভাইয়ের এনভি নিউজ ২৪ এ সংবাদ প্রকাশের পর ঝিলমিল হাসপাতালে তদন্ত কমিটির পরিদর্শন ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি, এসআই ও এএসআই দক্ষিণ কেরানীগঞ্জ থানার একাধিক পুলিশ কর্মকর্তা কেরানীগঞ্জের ঝিলমিল হাসপাতালে ভুল চিকিৎসায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যুর অভিযোগ মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি এনসিপির রিলস ও ভিডিও বানিয়ে তরুণদের সঙ্গে ইনস্ট্রাগ্রামে যুক্ত হোন ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল ৪ দেশ পদত্যাগ করলেন ভারতের মন্ত্রী কলকাতায় পুলিশ-বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ

ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল ৪ দেশ

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

চলতি বছর চারটি দেশ ভারতকে দেওয়া ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসার সুবিধা বাতিল করেছে। ইরান, বলিভিয়া, কেপ ভার্দে এবং নিকারাগুয়া ভারতীয় পাসপোর্টধারীদের জন্য তাদের ইমিগ্রেশনের নিয়মে পরিবর্তন এনেছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে,সর্বশেষ হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, ভারতের পাসপোর্ট ৭৫তম থেকে নেমে এখন ৮১তম অবস্থানে রয়েছে। বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী, ভারতীয় পাসপোর্টধারীরা বিশ্বজুড়ে ৫৫টি গন্তব্যে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পান। গত বছর এই সংখ্যাটি ছিল ৫৭।
ভারতীয় ভ্রমণপিপাসুরা এতদিন সহজেই মধ্যপ্রাচ্যের দেশ ইরানে যেতে পারতেন। শিরাজের রঙিন নাসির আল-মুলক মসজিদ দেখা হোক কিংবা তেহরানের বিখ্যাত গ্র্যান্ড বাজারে কেনাকাটা— আগে ভারতীয় নাগরিকরা এসব জায়গা ঘুরে দেখতে কোনও ভিসার আবেদন ছাড়াই দেশটিতে প্রবেশ করতে পারতেন।
এখন সেই নিয়ম বদলে গেছে। ২০২৫ সালের নভেম্বরে সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি কর্মসূচি স্থগিত করেছে ইরান।
লাতিন আমেরিকার দেশ বলিভিয়াও ভারতীয় ভ্রমণকারীদের দেওয়া ভিসা সুবিধা প্রত্যাহার করেছে। এতদিন বলিভিয়ায় পৌঁছে অন-অ্যারাইভাল ভিসা পেতেন ভারতীয়রা।
তবে এখন দেশটি ভারতীয় ভ্রমণকারীদের জন্য ই-ভিসা চালু করেছে। যার অর্থ, এখন ভ্রমণের আগেই অনলাইনে আবেদন করার পর সব প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। এরপর আবেদন অনুমোদিত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে।
এবারের ফুটবল বিশ্বকাপে আলো ছড়িয়েছে দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। তবে দেশটির প্রকৃতির সুধা পান করতে এখন ভারতীয় পর্যটকদের অতিরিক্ত একটি ধাপ পার হতে হবে।
২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ভারতসহ ৯৬টি দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে কেপ ভার্দে।
২০২৬ সালে বিশ্বে অভিবাসন নীতিতে সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি এনেছে নিকারাগুয়া। ১৬ ফেব্রুয়ারি থেকে দেশটি নতুন অভিবাসন নিয়ম চালু করেছে, যা অনেক বিদেশি নাগরিকের দেশটিতে প্রবেশের পদ্ধতি বদলে দিয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্তদের মধ্যে ভারতীয় পাসপোর্টধারীরাও রয়েছেন। আগে ভারতীয় নাগরিকরা অন-অ্যারাইভাল ভিসা পেতেন। এখন তাদের ক্যাটাগরি ‘সি’-তে স্থানান্তর করা হয়েছে, যা কনসালটেড ভিসা ক্যাটাগরি নামেও পরিচিত। এর অর্থ হলো, বিমানে ওঠার আগেই ভ্রমণকারীদের নিকারাগুয়ার অভিবাসন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...