• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

ভারতীয় ভিসা নিয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, শিগগিরই ভারতের সঙ্গে সব ধরনের ভিসা সমস্যা শিথিল হবে। দুই দেশের নাগরিকদের দ্রুতই ভিসা সম্পর্কিত জটিলতা কেটে যাবে বলেও জানান তিনি।

সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

শামা ওবায়েদ বলেন, শিগগিরই ভারতের সঙ্গে সব ধরনের ভিসা সমস্যা শিথিল হবে।

এ সময় পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফল বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব ফেলবে না বলেও জানান তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, বিধানসভা নির্বাচন জিতে ভারতের পশ্চিমবঙ্গে যে-ই ক্ষমতায় আসুক, বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশ নিজেদের স্বার্থ বজায় রেখে কাজ করবে।

পুশ-ইন ও গঙ্গার পানি চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলবে জানিয়ে তিনি আরো বলেন, গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশ আশাবাদী।

এ সময় ভারতের সঙ্গে শিগগিরই ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...