• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

ভোটের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হবে : আমানউল্লাহ আমান

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

ভোটের মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ হবে এবং দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আমানউল্লাহ আমান।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত করতে পারে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৮টায় কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে এবং রাষ্ট্র পরিচালনায় জনগণের কার্যকর ভূমিকা নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, ভোটাধিকার নিশ্চিত হলে জনগণই ঠিক করবে দেশ কোন পথে এগোবে। কোনো শক্তি জনগণের রায়কে আটকে রাখতে পারবে না।

তিনি বলেন, ভোটই গণতন্ত্রের মূল ভিত্তি। ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র শুধু নামেই থেকে যায়। তাই নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকলকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...