• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

ভোলায় যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার , আটক ১

এইচ আর সুমন,ভোলা
প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৬টি হাতবোমা ও ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় মোঃ মাইনুদ্দিন মোল্লাকে (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আজ মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন এইচ এম এম হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার মধ্যরাত ১ টা হতে ৩ টা পর্যন্ত ভোলা কোস্টগার্ড বেইস ও পুলিশের সমন্বয়ে ভোলা সদর উপজেলার চরশামাইয়া ইউনিয়নের চরশিফলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার মোঃ মাইনুদ্দিন মোল্লার (৩৭) বাড়িতে তল্লাশি করে ৬ টি (ককটেল) ও ৫ টি দেশীয় অস্ত্র (২টি রামদা, ১টি কুড়াল এবং ২টি চাপাতি) সহ মোঃ মাইনুদ্দিন মোল্লাকে (৩৭) আটক করা হয়।
আটককৃত মোঃ মাইনুদ্দিন মোল্লা ভোলা সদর উপজেলার চরশামাইয়া ইউনিয়নের মৃত শাহজাহান মোল্লার ছেলে এবং চরশামাইয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

জব্দকৃত হাতবোমা, দেশীয় অস্ত্র এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ড আইন-শৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছে, যার ফলে এসব অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...