• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

মধ্যরাতে শাহবাগ অবরোধ শিবিরের

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২৬

গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের এক নেতার নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে দলটির নেতাকর্মীরা।

রোববার (২১ জুন) রাত ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন তারা।

দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রশিবিরের ঢাকা মহানগর শাখার উদ্যোগে রাতে প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেতাকর্মীরা জড়ো হন।

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে নেতাকর্মীরা সেখানে সড়ক অবরোধ করলে মুহূর্তের মধ্যে মোড়ের এক পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর থেকে সড়কটি অবরুদ্ধ রয়েছে।

এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজারের চারমাথা চত্বরে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এর একপর্যায়ে বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীর ওপর হামলার ঘটনা ঘটে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...