• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
মাঠে ফিরলেন নেইমার: সেলেসাও শিবিরে স্বস্তির সুবাতাস ও নতুন আশার সঞ্চার গাজীপুরে পোশাক কারখানায় পানি খেয়ে অসুস্থ ২ শতাধিক শ্রমিক তিন লাখ টাকা মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, বস্তায় মরদেহ শুধু পোস্ট করে ফেসবুক থেকে আয় করুন ৩ হাজার ডলার কেরাণীগঞ্জে ৭৬৯ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন আমান উল্লাহ আমান প্রধানমন্ত্রীর পছন্দেই চূড়ান্ত হবে ব্র্যান্ড ও মডেল ভূঞাপুরে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে বিশ্বকাপের গানে রাসেল আলীর অবদানে গর্বিত ওয়ারফেজ সিসিটিভিতে নজরদারি, বিয়ের ৪৮ দিনের মাথায় নিজেকে শেষ করলেন নারী মানবিক বিবেচনায় হাসপাতাল খুলে দেওয়ার আবেদন আদ-দ্বীনের

মন্ত্রিসভার ৫০ সদস্যকে নিরাপত্তা দিতে চিঠি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে সামনে রেখে সম্ভাব্য মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে আগাম পদক্ষেপ নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিএনপি নেতৃত্বাধীন সরকারের সম্ভাব্য ৫০ জন মন্ত্রীর জন্য সর্বোচ্চ অগ্রাধিকারভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব এ এস এম ইবনুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ সূত্র জানায়, প্রাথমিকভাবে ৫০ সদস্যের একটি মন্ত্রিসভা ধরে প্রস্তুতি রাখা হয়েছে। তবে রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রিসভার আকার কিছুটা ছোট হতে পারে কিংবা পূর্ণ ৫০ সদস্য নিয়েও গঠিত হতে পারে। সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের প্রেক্ষাপটে এই প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

চিঠির অনুলিপি পাঠানো হয়েছে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর কমিশনার এবং ডিএমপির উপ-কমিশনার বরাবর।

নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, শপথ অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে সংসদ এলাকা ও আশপাশে বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সম্ভাব্য মন্ত্রিসভার সদস্যদের চলাচল, বাসস্থান ও অনুষ্ঠানস্থলে অবস্থান-সব ক্ষেত্রেই বিশেষ নিরাপত্তা পরিকল্পনা কার্যকর থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...