• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
মাঠে ফিরলেন নেইমার: সেলেসাও শিবিরে স্বস্তির সুবাতাস ও নতুন আশার সঞ্চার গাজীপুরে পোশাক কারখানায় পানি খেয়ে অসুস্থ ২ শতাধিক শ্রমিক তিন লাখ টাকা মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, বস্তায় মরদেহ শুধু পোস্ট করে ফেসবুক থেকে আয় করুন ৩ হাজার ডলার কেরাণীগঞ্জে ৭৬৯ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন আমান উল্লাহ আমান প্রধানমন্ত্রীর পছন্দেই চূড়ান্ত হবে ব্র্যান্ড ও মডেল ভূঞাপুরে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে বিশ্বকাপের গানে রাসেল আলীর অবদানে গর্বিত ওয়ারফেজ সিসিটিভিতে নজরদারি, বিয়ের ৪৮ দিনের মাথায় নিজেকে শেষ করলেন নারী মানবিক বিবেচনায় হাসপাতাল খুলে দেওয়ার আবেদন আদ-দ্বীনের

মমেকে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে এ সময়ে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৭৩ শিশু।

রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন বলেন, হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া দুই শিশুর মধ্যে রয়েছে জেলার গৌরীপুর উপজেলার বাসিন্দা হুমায়ুন মিয়ার ১০ মাস বয়সী ছেলে সাদেকুল এবং ফুলপুরের ৯ মাস বয়সী শিশু সোহান। সাদেকুলকে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। ২৫ মিনিটের মধ্যে শিশুটি মারা যায়। অন্যদিকে ত্রিশালের সোহানকে ২২ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার রাত ১০টা ৫০ মিনিটে এই শিশুর মৃত্যু হয়। এই দুই শিশুর শরীরে হাম শনাক্তে নমুনা সংগ্রহ করা হয়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত সময়ের মধ্যে হামের লক্ষণ নিয়ে নতুন করে ২৬ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ৩৯৭টি শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩১২ শিশু। মৃত্যু হয়েছে ১২ শিশুর। বর্তমানে চিকিৎসাধীন ৭৩ শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২৮ শিশু।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ২৪ ঘণ্টায় নতুন দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন আরও ২৬ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...