• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

মহাসমাবেশ হেফাজতের : সোহরাওয়ার্দী উদ্যানে বাড়ছে ভিড়

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৩ মে, ২০২৫

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে আজ মহাসমাবেশ করতে যাচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এরই মধ্যে এই মহাসমাবেশে আসতে শুরু করেছে দলটির নেতা-কর্মীরা।

আজ শনিবার সকাল ৯টায় সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হবে এ মহাসমাবেশ। চলবে দুপুর ১টা পর্যন্ত। দলটির পক্ষ থেকে দল-মত-নির্বিশেষে সাধারণ মানুষসহ সব পেশাজীবীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই কোনো মিছিল আসছে শাহবাগের দিক থেকে, কোনোটি দোয়েল চত্ত্বরের দিক থেকে, কোনোটি আবার আসছে নীলক্ষেতের দিক থেকে। ঢাকা-চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতা-কর্মীরা এতে যোগ দিচ্ছেন।

সমাবেশ সফল করতে সব প্রস্তুতি শেষ করেছে সংগঠনের নেতা-কর্মীরা।

হেফাজতের চার দফা দাবি—
১. নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করা।
২. সংবিধানে বহুত্বদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে।
৩. হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরের কথিত হত্যাকাণ্ডসহ সব গণহত্যার বিচার করতে হবে।
৪. ফিলিস্তিন ও ভারতে ‘মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে’ সরকারকে ভূমিকা রাখতে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...