• শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
কেরানীগঞ্জে বদ্ধ ঘরে মিলল নরসুন্দর শ্রী শমির চন্দ্র শীলের নিথর দেহ কেরানীগঞ্জে ডিবির হাতে ৫ ভুয়া র‍্যাব সদস্য গ্রেফতার কেরানীগঞ্জে পৃথক অভিযানে ডাকাত, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৬ মাওয়া হাইওয়েতে প্রেমিকার সামনে ছুরিকাঘাতে যুবক হত্যা, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার কেরানীগঞ্জে আর্জেন্টিনার দাপট, হার মানল ব্রাজিল! কেরানীগঞ্জে ‘আব্বা’ ডাকতে বলার জেরে বন্ধুকে খুন! মাঠে ফিরলেন নেইমার: সেলেসাও শিবিরে স্বস্তির সুবাতাস ও নতুন আশার সঞ্চার গাজীপুরে পোশাক কারখানায় পানি খেয়ে অসুস্থ ২ শতাধিক শ্রমিক তিন লাখ টাকা মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, বস্তায় মরদেহ শুধু পোস্ট করে ফেসবুক থেকে আয় করুন ৩ হাজার ডলার

মাওয়া হাইওয়েতে প্রেমিকার সামনে ছুরিকাঘাতে যুবক হত্যা, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২৬

মাওয়া হাইওয়েতে বান্ধবীর সঙ্গে সময় কাটাতে গিয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন তরিকুল ইসলাম পবন নামে এক যুবক। এ ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (১৯ জুন) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

পুলিশ জানায়, গত ১৬ জুন মঙ্গলবার রাত ১০টার পর কেরানীগঞ্জের আব্দুল্লাপুর এলাকার ওভারব্রিজে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম পবন তার বান্ধবী লামিয়াসহ কয়েকজন বন্ধু-বান্ধবীকে নিয়ে মোটরসাইকেলে করে মাওয়ার উদ্দেশ্যে ঘুরতে বের হন। পথিমধ্যে তাদের কয়েকটি মোটরসাইকেলের জ্বালানি শেষ হয়ে গেলে কয়েকজন বন্ধু পেট্রোল সংগ্রহ করতে যান।

এ সময় পবন তার বান্ধবীকে নিয়ে আব্দুল্লাপুর ফ্লাইওভার ব্রিজের ওপর অবস্থান করছিলেন। এমন সময় কয়েকজন ছিনতাইকারী অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পবন মোটরসাইকেল দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর ছিনতাইকারীরা নিহতের মোবাইল ফোন ও তার বান্ধবীর ভ্যানিটি ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পরপরই দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ব্যাপক অভিযান শুরু করে। টানা ২৪ ঘণ্টার অভিযানে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজু আহমেদ ওরফে লালচান, সজীব মৃধা এবং জিহাদ মিয়া।

পুলিশ তাদের কাছ থেকে লুণ্ঠিত একটি ভিভো মোবাইল ফোন, একটি পুরাতন ভ্যানিটি ব্যাগ এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করে ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...