• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

মুক্তিযুদ্ধের বন্ধু সাংবাদিক মার্ক টালির মৃত্যুতে জাবি উপাচার্যের শোক।

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

সাব্বির, জাবি প্রতিনিধি:
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক মার্ক টালির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
সোমবার (২৬ জানুয়ারি) এক শোকবার্তায় তিনি এই বরেণ্য সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
উপাচার্য বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে বিবিসির পেশাদার সাংবাদিক হিসেবে মার্ক টালি বাঙালির দুর্দশা ও সংগ্রামের সত্যচিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেছিলেন। তাঁর প্রতিবেদন আন্তর্জাতিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। “তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন সত্যিকারের বন্ধুকে হারালো,”—শোকবার্তায় উল্লেখ করেন উপাচার্য।
মার্ক টালির মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছে।
উল্লেখ্য, সোমবার (২৬ জানুয়ারি) ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে সাংবাদিক মার্ক টালির মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯০ বছর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...