• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

মুন্সীগঞ্জে বিএনপি নেতাকর্মীদের মাইক্রোবাসে ডাকাতি

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে রাজধানীর ৩০০ ফিটে আয়োজন করা হয়েছে বিশাল সংবর্ধনার। এই সংবর্ধনায় যোগ দিতে আসার পথে ডাকাতির কবলে পড়েছে বিএনপি নেতাকর্মীদের মাইক্রোবাস।

বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মাইক্রোবাস ডাকাতির কবলে পড়ে মুন্সীগঞ্জের গজারিয়ায়। মাইক্রোবাসের সবকিছু লুটপাট হয়েছে। একই সাথে ডাকাতদের প্রতিহত করতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতরা হলেন- চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, ইউনিয়ন বিএনপির সদস্য মাহবুবুল আলম মুন্সি ও যুবনেতা মাহবুব, কৃষক দলের নেতা ইলিয়াস, ইউনিয়ন বিএনপির সদস‍্য ফারুক ও চন্দ্রগঞ্জ থানা যুবদলের সদস্য টিংকু, লক্ষ্মীপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক-মোস্তাফিজুর রহমান সোহেল ও বিএনপি নেতা ফারুক।

স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...