• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনশন পত্র  দাখিল করলেন বিএনপি’র দু নেতা 

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জে- ১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি’র দুনেতা।

সোমবার বিকেলে কর্মী সমর্থক নিয়ে শ্রীনগর উপজেলা পরিষদের সামনে এসে হাজির হন শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক শ্রীনগর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব  মমিন আলী। বিকেল সাড়ে ৪টায় তিনি সহকারী রিটার্নিং অফিসার শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মহিন উদ্দিন আহমেদের কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। এ দুই নেতা দীর্ঘদিন ধরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে ছিলেন।  উল্লেখ্য  মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।

সোমবার দুপুরে তিনি  মুন্সিগঞ্জ জেলা রিটার্নিং অফারের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...