• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত আরো ৩২

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

পূর্ব মেক্সিকোতে এক বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত এবং আরো ৩২ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এই খবর জানিয়েছে, ভেরাক্রুজ রাজ্যের কর্তৃপক্ষ। দেশটির জোন্টেকোমাটলান শহরে দুর্ঘটনাটি ঘটে। বাসটি মেক্সিকো সিটি থেকে চিকোন্টেপেক গ্রামে যাচ্ছিল।
জোন্টেকোমাটলান মেয়রের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘এখন পর্যন্ত আমরা ৯ জন প্রাপ্তবয়স্ক এবং এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি।’ পৌরসভা আহত ৩২ জনের তালিকা এবং তাদের ভর্তি করা হাসপাতালের তালিকাও প্রকাশ করেছে।
মেক্সিকোতে বাস বা ট্রাক সম্পর্কিত মারাত্মক সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ। প্রায়শই দ্রুতগতি বা যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাগুলো ঘটে।
গত নভেম্বরের শেষের দিকে, পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিচোয়াকানে একই ধরনের দুর্ঘটনায় ১০ জন নিহত এবং ২০ জন আহত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...