• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

খাস জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাজার এলাকায় সরকারি খাস খতিয়ানভুক্ত জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে মো. রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সরকারি মালিকানাধীন জমিতে প্রকাশ্যে নির্মাণকাজ চললেও এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ভূমি অফিস সূত্রে জানা গেছে, মাওনা মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত এসএ ৫৯৩ এবং আরএস দাগ নং ৬৭৩২-এর জমিটি সরকারি সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত। জমিটি মাওনা ভূমি অফিস থেকে প্রায় একশ গজ দূরত্বে অবস্থিত। অভিযোগ রয়েছে, প্রায় এক মাস আগে থেকে ওই জমিতে হোসেন আলী নামে এক ব্যক্তি বসতবাড়ি নির্মাণের কাজ শুরু করেন।

স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাদের নীরবতার সুযোগ নিয়ে প্রকাশ্যেই এ নির্মাণকাজ পরিচালিত হচ্ছে। তাদের অভিযোগ, মাওনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল ওয়াহাবের প্রভাবেই জমি দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। স্থানীয়দের মতে, দখল হওয়া জমিটির বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা।

সরেজমিনে দেখা যায়, নির্মাণাধীন বাড়িটির কাজ প্রায় সম্পন্নের পথে।

এ বিষয়ে অভিযুক্ত মো. রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি স্থানীয় ভূমি অফিসের মৌখিক অনুমতি নিয়েই বাড়ি নির্মাণ করছেন। পাশাপাশি তিনি দাবি করেন, জমিটি দীর্ঘদিন ধরেই তার দখলে রয়েছে।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাওনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল ওয়াহাব বলেন, বিষয়টি আগে তার জানা ছিল না। বিষয়টি অবগত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এ ব্যাপারে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম বলেন, সরকারি জমি দখলের অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারি সম্পত্তি রক্ষায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...