• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

রাজধানীতে সিলিন্ডার গ্যাসের দাম নিয়ে চলছে নৈরাজ্য

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

এখনো কাটেনি এলপিজি সিলিন্ডার সংকট। আর এ সুযোগে দাম নিয়ে চলছে নৈরাজ্য, রাজধানীতে সিলিন্ডার বিক্রি হচ্ছে দেড় থেকে দ্বিগুণ দামে।

হঠাৎ করে এলপি গ্যাসের অস্বাভাবিক দাম বাড়ায় রাজধানীতে বেশ কয়েক জায়গায় মাটির চুলাই এখন অনেকের নির্ভরতা। জানা যায়, ১ হাজার ৩০০ টাকার এলপিজি সিলিন্ডার বাজারে এখনো হাঁকা হচ্ছে দেড় থেকে দ্বিগুণ দাম। আর এতে সবচেয়ে বিপাকে নিম্ন আয়ের বাসিন্দারা।

রাজধানীর বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, পড়ে আছে খালি সিলিন্ডার। খুচরা বিক্রেতারা জানালেন, সংকটের অজুহাতে নির্ধারিত দামে এলপি গ্যাস সরবরাহ করছেন না পরিবেশকরা।
 
এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা জানান, চাহিদার মাত্র ২০ শতাংশ এলপিজি পাওয়ায় মহাবিপদে অটোগ্যাস নির্ভর পরিবহন খাত।
 
এলপি গ্যাস কেন্দ্রিক নৈরাজ্য তদন্তে কমিটি গঠনসহ ৩ দফা দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...