রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে একটি ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলায় আগুন লেগেছে। নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
শুক্রবার রাতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানিয়েছেন, রাত ১টা ৫ মিনিটে তারা আগুনের খবরে প্রথমে দুই ইউনিট পাঠান। পরে যোগ দেয় আরও এক ইউনিট।
আগুনের কারণ ও হতাহতের খবর এখনও নিশ্চিত করেননি এই কর্মকর্তা।
বিস্তারিত আসছে…..