• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবুর ইশতেহার ঘোষণা, প্রচারণায় বাধার অভিযোগ

মো. আব্দুর রহিম, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশিত : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে পাংশা উপজেলার নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাসিরুল হক সাবুর পক্ষে ইশতেহার ঘোষণা করেন তাঁর ভাই এ আর মাহমুদুল হক রোজেন।

ইশতেহারে যে অঙ্গীকারগুলো তুলে ধরা হয়, সেগুলো হলো— ১. শিক্ষা ও তরুণদের জন্য অঙ্গীকার, ২. নারীদের জন্য অঙ্গীকার, ৩. বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য অঙ্গীকার, ৪. পেশাজীবী ও শ্রমিকদের জন্য অঙ্গীকার, ৫. শিশুদের জন্য অঙ্গীকার, ৬. কৃষকদের জন্য অঙ্গীকার, ৭. ব্যবসায়ীদের জন্য অঙ্গীকার, ৮. অমুসলিমদের জন্য অঙ্গীকার, ৯. সার্বজনীন অঙ্গীকার।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট এ বি এম নজিমুদ্দিন আহমেদ অভিযোগ করে বলেন, বিএনপি প্রার্থী হারুন অর রশিদের সমর্থকেরা তাঁদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছেন এবং বিভিন্নভাবে হুমকি প্রদান করছেন। তিনি এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু, পাংশা কলেজের সাবেক অধ্যক্ষ আলী রেজা, মাহমুদুল হক রোজেন, পাংশা সরকারি কলেজের প্রভাষক জাকিরুল হক লাভিং, প্রধান নির্বাচনী এজেন্ট নজিমুদ্দিন ওহাব, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন মুরাদ, নাসিরুল হক সাবুর মেয়ে ফারজানা হক অনি, বিএনপি নেতা আব্দুল বারী মন্ডলসহ আরও অনেকে।

পরে পাংশা উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে এক বিশাল মিছিল পাংশা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...