কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। শুক্রবার সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগীর সহ-সভাপতি আল হাসান তন্ময়।
মিছিলে অংশগ্রহণকারীরা বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি তেলের সংকট নিরসনেরও দাবি তোলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি রাজেন্দ্রপুর এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-মাওয়া মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় ব্যানার ও ফেস্টুন বহন করেন।
কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।