• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

রামপালে দিনদুপুরে মসজিদের তালা কেটে নগদ অর্থ চুরি 

রামপাল( বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

বাগেরহাটের রামপালে দিনদুপুরে মসজিদের দরজা ও আলমারির তালা ভেঙে মসজিদের দান বাক্সর টাকা চুরির ঘটনা ঘটেছে
২৭ মার্চ ( শুক্রবার) আনুমানিক ২-৪ টার মধ্যে উপজেলার ভোজপাতিয়া গ্রামের ভোজপাতিয়া পশ্চিমপাড়া বায়তুন নূর জামে মসজিদের তিনটি  তালা ভেঙে এ টাকা চুরির ঘটনা ঘটেছে ।
স্থানীয়দের থেকে জানা গেছে জুম্মার নামাজের পর এবং আসরের নামাজের আগে এ চুরির ঘটনা ঘটেছে। জুম্মার নামাজ আদায় করে মসজিদের দরজা, আলমারি এবং দান বাক্সয় তালা লাগিয়ে সবাই চলে যায় আসরের নামাজের জন্য মসজিদে এসে দেখা যায় দরজার তালা কাঁটা , দান বাক্সর সকল টাকা চুরি হয়ে গেছে । এসময় রড কাটার দিয়ে তালা কাটা হয়েছে বলে ধারণা করা স্থানীয়দের।
মুয়াজ্জিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আসরের আযান দিতে মসজিদে যাই আমার সাথে আরো একজন মুসল্লি ছিলো গিয়ে দেখি বাইরের দরজার তালা কাঁটা তারপর ভেতরে দেখা যায় আলমারির তালা কাঁটা এবং আলমারির মধ্যে রাখা দান বাক্সর তালা কাঁটা এবং জমাকৃত টাকা ও নাই ।
 একজন মুসল্লি বলেন এ মসজিদে প্রায়ই এমন চুরির ঘটনা ঘটে এর আগে ও কয়েকবার চুরি হয়েছে তারপর সিসি ক্যামেরা লাগিয়েছিলো  কিন্তু এখন তা আর নাই যে লোক নিয়েছে সে মনে হচ্ছে স্থানীয় এবং সব কিছু জেনে শুনে তারপর এমন চুরির মতো ঘটনা ঘটিয়ে আসছে মসজিদ এর মতো জায়গায় চুরি করা এত বড় অন্যায় কিভাবে করে এটা ভাবতেই মাথা ঘুড়িয়ে আসে ।
দান বাক্সার টাকা গত সপ্তাহে বের করা হয় এবং চুরির সময় মুসল্লিদের দান করা বাক্সায় প্রায় দুই হাজারের মতো টাকা ছিলো বলে ধারণা করা হচ্ছে। গত দুই বছরের তিন বার এমন চুরির ঘটনা ঘটেছে বলে আরো জানা যায় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...