• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

রামিসা হত্যার রায়ে আমরা সন্তুষ্ট: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৭ জুন, ২০২৬

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে আদালত শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগে উভয় আসামিকে সর্বোচ্চ শাস্তি প্রদান করেন।

রায় ঘোষণার পর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘প্রতিটি ধাপ পার করেই রামিসার হত্যার রায় ঘোষণা করা হয়েছে।’

তিনি আরও জানান, রায়ে সরকার সন্তুষ্ট এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করে সরকার।

এছাড়া তিনি আশা প্রকাশ করে বলেন, তিন মাসের মধ্যেই এ রায় কার্যকর় করা হবে।

মামলাটি তদন্ত শেষে চার্জশিট দাখিল, সাক্ষ্য গ্রহণসহ সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আদালত এ রায় দেন। ঘটনার পর থেকে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানিয়ে আসছিলেন অনেকে।

এই রায়ের মাধ্যমে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...