• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

সংসদ নির্বাচনের ব্যালট পেপার পাঠানো হচ্ছে জেলাগুলোতে

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে আসন ভিত্তিক প্রার্থীর নাম ও মার্কাসহ ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। রোববার ঢাকা থেকে ১৩ জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে। আর আরও ৮টি জেলায় পাঠানো হচ্ছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) নির্বাবন কমিশনের উপসচিব রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রোববার ১৩ জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে ঢাকা থেকে। আর আরও ৮টি জেলায় পাঠানো হচ্ছে।’
সংশ্লিষ্ট জেলার সব আসনের ব্যালট পেপার মুদ্রণ শেষে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন রাশেদুল ইসলাম। এবার ৬৪ জেলার ৩০০ আসনে মোট ২০১৭ জন প্রার্থী।
মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, দিনাজপুর, পঞ্চগড়, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিসহ কয়েককটি জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে রোববার।
সোমবার ব্যালট পেপার পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুর জেলায় পাঠানো হচ্ছে।
ঢাকা থেকে নিরাপত্তার সঙ্গে ধাপে ধাপে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রীও পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন রাশেদুল ইসলাম।
রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব নির্বাচনি সামগ্রী সংরক্ষিত থাকবে, ভোটের আগের দিন কেন্দ্রে-কেন্দ্রে পৌঁছানো হবে। ইতোমধ্যে গণভোটের ব্যালট পেপার পাঠানো হয়ে গেছে বলে জানা গেছে।
আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। দলগুলো এখন ব্যস্ত আছে আনুষ্ঠানিক প্রচারে। প্রচারণা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...