• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

সাংবাদিক লাগবে না, বুম সরান, এগুলো এখন আর চলে না—আমাদের নিজস্ব ক্যামেরা আছে: নিপুণ রায় চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাংবাদিকদের বুম সরান, এগুলো এখন আর চলে না। আমাদের নিজস্ব ক্যামেরা আছে।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার জিনজিরা দলীয় কার্যালয়ে ঢাকা-৩ আসনের একটি নির্বাচনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

জানা যায়, নির্বাচনী কর্মসূচির সংবাদ সংগ্রহের জন্য বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা জিনজিরা বিএনপির পার্টি অফিসে উপস্থিত হন। এ সময় বক্তব্য দেওয়ার একপর্যায়ে সাংবাদিকদের ব্যবহৃত বুম মাইক্রোফোন সরিয়ে নিতে বলেন নিপুণ রায় চৌধুরী। তার এই মন্তব্য অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে তাৎক্ষণিক আলোচনার সৃষ্টি করে।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিক জানান, ঢাকা-৩ আসনের বিএনপির জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের নির্বাচনী কর্মসূচির সংবাদ সংগ্রহের জন্য তারা সেখানে যান। তবে অনুষ্ঠানে সভাপতির বক্তব্য চলাকালে সাংবাদিকদের এভাবে তিরস্কার করা অনাকাঙ্ক্ষিত ছিল বলে তারা মনে করেন। এ বিষয়ে পরবর্তীতে নিপুণ রায় চৌধুরীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা ব্যাখ্যা পাওয়া যায়নি।

ভিডিও লিংক- https://www.facebook.com/share/v/1CFic44bav/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...