• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে সচিবালয় থেকে চীন মৈত্রী কেন্দ্রে গেলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৬ মে, ২০২৬

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মিলন ২০২৬-এ অংশ নিতে গিয়ে দুটি ভিন্ন ঘটনায় আলোচনায় এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে যোগ দিতে তিনি নিজেই গাড়ি চালিয়ে পৌঁছান, পাশাপাশি সকালে একটি অ্যাম্বুলেন্সকে পথ ছেড়ে দেওয়ার ঘটনাও দৃষ্টি কেড়েছে।

বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিবালয় থেকে আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এ সম্মিলনে যাওয়ার সময় পুরো পথ নিজেই গাড়ি চালান প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

এর আগে সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে যাওয়ার পথে আরেকটি ঘটনা ঘটে। সকাল ৯টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার প্রান্তে প্রধানমন্ত্রীর বহরের পেছনে সাইরেন বাজাতে বাজাতে একটি অ্যাম্বুলেন্স এগোতে থাকে। বিষয়টি লক্ষ্য করে তিনি সঙ্গে থাকা নিরাপত্তা কর্মকর্তাদের দ্রুত অ্যাম্বুলেন্সটিকে অগ্রাধিকার দিয়ে পথ করে দেওয়ার নির্দেশ দেন।

সচিবালয়ে যাওয়ার পথে বনানী এক্সপ্রেসওয়ে অতিক্রমের সময় ঘটনাটি ঘটে। সাধারণত ভিভিআইপি বহরের কারণে অন্যান্য যানবাহনকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এমন প্রচলিত বাস্তবতার মধ্যেই এই পদক্ষেপটি ব্যতিক্রম হিসেবে দেখা হয়েছে।

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বার্ষিক সম্মিলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নিজে গাড়ি চালিয়ে যাওয়া এবং দিনের শুরুতে অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার দেওয়ার ঘটনাগুলো একদিনেই আলোচনায় আসে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...