• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া
প্রকাশিত : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

পটুয়াখালীর কলাপাড়ায় পারিবারিক কলহের জের ধরে  স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্বামী নুর উদ্দিন। বুধবার সকালে কলাপাড়া থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানাযায়, মঙ্গলবার মধ্যরাতে রাতে কলাপাড়া পৌর শহরের বাদুরতলী এলাকায় নিজ ঘরে গলায় ফাঁস দেয় একই এলাকার ফারুক মিয়ার ছেলে নুর উদ্দিন। গত কয়েকদিন আগে নুর উদ্দিনের স্ত্রী রাগারাগি করে বাবার বাড়ি চলে যায় এবং তার সাথে আর সংসার করবে না বলে তালাক দাবি করে। এ নিয়ে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়,এ কারনে মনের কষ্টে সে গলায় ফাঁস দেয়।
কলাপাড়া থানার ওসি মো জুয়েল ইসলাম  বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...