• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি-আ.লীগ মিলেমিশে বালু উত্তোলনের ব্যবসা র‍্যাবের বদলে এসআরবি, সংসদে বিল পাস ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার, মিলল চাপাতি ও খেলনা হ্যান্ডকাফ জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই নারীর মৃত্যু স্বামীর সঙ্গে বিরোধ মেটানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, বিএনপি নেতা গ্রেপ্তার কেরানীগঞ্জে নকল ডিটারজেন্ট কারখানায় অভিযান, মালিককে ২ লাখ টাকা জরিমানা কেরাণীগঞ্জ ও শোয়ারিঘাটে পৃথক অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ ঘুষ ও দালালের দৌরাত্ম্য, কেরানীগঞ্জের বিআরটিএ অফিসে দুদকের অভিযান প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠিতে কী বার্তা? আদালতে বিচারকের সামনেই নারী আইনজীবীকে হেনস্থা, অতঃপর…

হঠাৎ অচল ফেসবুক, লগইন ও ফিড লোডিংয়ে সমস্যা

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২৬

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এর বার্তা আদান-প্রদান অ্যাপ মেসেঞ্জার ব্যবহারের ক্ষেত্রে বিভ্রাটের মুখোমুখি হচ্ছেন ব্যবহারকারীরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার পর বিশ্বব্যাপী এই বিভ্রাট দেখা দেয়। বিশ্বব্যাপী অনেক ব্যবহারকারী এই সামাজিক যোগাযোগমাধ্যমটিতে প্রবেশ করতে পারছেন না বলে রিপোর্ট করছেন।

আজ শুক্রবার (১২ জুন) রাত প্রায় ৮টার দিকে আউটেজ ট্রেকিং সাইট ফাস্টডাউন জানায়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০০ ব্যবহারকারী রিপোর্ট করেছেন, তাদের ফেসবুক চালাতে সমস্যা হচ্ছে।

এরমধ্যে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে সর্বোচ্চ ব্যবহারকারী এ ব্যাপারে রিপোর্ট করেছেন।

কী কারণে এই বিভ্রাট ঘটেছে, তা এখনো জানা যায়নি। কতক্ষণ এ সমস্যা চলবে, সে বিষয়েও কোনো তথ্য দেয়নি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী নিজেদের ভোগান্তির কথা জানাচ্ছেন। কেউ লগইন করতে পারছেন না, আবার কেউ ফিড লোডিং সমস্যার মুখোমুখি হচ্ছেন।

বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি মেটা। পরিস্থিতির উন্নয়নে কাজ চলছে বলে ধারণা করা হচ্ছে।

ফেসবুক ব্যবহারকারীদের আপাতত ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

মেটার মালিকানাধীন ফেসবুক আদৌ এমন স্থবির হয়ে যাওয়ার ঘটনা বিরল। তবে, মেটার অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো চালু আছে। তবে মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে এই বিভ্রাটের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...