আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সারাদেশে সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এ বিষয়ে রবিবার (১ ফেব্রুয়ারি) একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ জানুয়ারি ২০২৬ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাচন ও গণভোট উপলক্ষে ওই দুই দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকে ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নির্বাচনকালীন জরুরি আর্থিক লেনদেন ও বিশেষ প্রয়োজন বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী নির্দেশনা অনুযায়ী সীমিত পরিসরে কিছু ব্যাংকিং সেবা চালু থাকতে পারে।