• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

১৭ দিনের মাথায় সদরঘাট থানার ওসি প্রত্যাহার

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট থানার ওসিকে ১৭ দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে।

রোববার (৫ জুলাই) রাতে সিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীর স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে তাকে লাইনওয়ারে সংযুক্ত করা হয়েছে।

এর আগে গত ১৮ জুন সিএমপির এস্টেট অ্যান্ড বিল্ডিং শাখার পরিদর্শক শরীফকে সদরঘাট থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।

গত ১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসরীন সুলতানা স্বাক্ষরিত একটি চিঠি পুলিশের আইজিপি বরাবরে প্রদান করা হয়। এতে ওসি শরীফের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন গুরুতর অভিযোগ আনা হয়। চিঠিতে ওসি শরীফের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গৃহীত কার্যক্রম সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানোর জন্য আইজিপিকে নির্দেশনা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ওসি শরীফকে প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ ডিসেম্বর শরীফ সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদ থেকে সিএমপির এস্টেট অ্যান্ড বিল্ডিং শাখার পরিদর্শক হিসেবে বদলি হন। পরে সেখান থেকেই তাকে সদরঘাট থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...