• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
মাঠে ফিরলেন নেইমার: সেলেসাও শিবিরে স্বস্তির সুবাতাস ও নতুন আশার সঞ্চার গাজীপুরে পোশাক কারখানায় পানি খেয়ে অসুস্থ ২ শতাধিক শ্রমিক তিন লাখ টাকা মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, বস্তায় মরদেহ শুধু পোস্ট করে ফেসবুক থেকে আয় করুন ৩ হাজার ডলার কেরাণীগঞ্জে ৭৬৯ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন আমান উল্লাহ আমান প্রধানমন্ত্রীর পছন্দেই চূড়ান্ত হবে ব্র্যান্ড ও মডেল ভূঞাপুরে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে বিশ্বকাপের গানে রাসেল আলীর অবদানে গর্বিত ওয়ারফেজ সিসিটিভিতে নজরদারি, বিয়ের ৪৮ দিনের মাথায় নিজেকে শেষ করলেন নারী মানবিক বিবেচনায় হাসপাতাল খুলে দেওয়ার আবেদন আদ-দ্বীনের

শিশু শ্রম নিরসনে তারুণ্যের ভূমিকা বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

বরিশালে শিশু শ্রম নিরসনে তারুণ্যের ভূমিকা বিষয়ক কর্মশালা এবং দুস্থ শ্রমিকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। আজ ২২ আগস্ট শুক্রবার বিকাল ৩ টায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিশু শ্রম নিরসনে তারুণ্যের ভূমিকা বিষয়ক কর্মশালা এবং দুস্থ শ্রমিকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ এইচ এম সফিকুজ্জামান। অনুষ্ঠানে গেস্ট অফ অনার ছিলেন সচিব, সমন্বয় ও সংস্কার মন্ত্রিপরিষদ বিভাগ জাহেদা পারভীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) বরিশাল মোঃ রায়হান কাওছারসহ আরও অনেকে।

শুরুতে শিশু শ্রম নিরসনে তারুণ্যের ভূমিকা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করা হয় পরে অতিথিরা কর্মশালার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে ৫৭ জন দুস্থ শ্রমিকদের মাঝে সর্বোচ্চ ১ লক্ষ টাকা এবং সর্বনিম্ন ২০ হাজার টাকা করে মোট ২৫ লক্ষ টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...