• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

এক বছরে বিটিভির আয় কমেছে সাড়ে ১৯ কো‌টি টাকা

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২৬

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) রাষ্ট্রায়ত্ত চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয় করেছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। এ সময়ে প্রতিষ্ঠানটি ব্যয় করেছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।

এর আগের অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় ছিল ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা। এ সময় ব্যয় ছিল ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা। ফলে এক বছরে আয় কমেছে ১৯ কোটি ৫৯ লাখ ৪৫ হাজার টাকা। আর ব্যয় হয়েছে ৫৩ কোটি ৭৩ লাখ ৭৭ হাজার টাকা।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদে নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

এদিন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

তথ্যমন্ত্রী জানান, চলতি বছরে বিটিভির মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন শাখার রাজস্ব আয় ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা।

গত পাঁচ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরে তথ্যমন্ত্রী জানান, ২০২০-২১ অর্থবছরে বিটিভির আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাকা, ব্যয় ছিল ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা। ২০২১-২২ অর্থবছরে আয় ছিল ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা, ব্যয় ছিল ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা। ২০২২-২৩ অর্থবছরে আয় ছিল ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা, ব্যয় ছিল ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা বলেও জানান তিনি।

তিনি জানান, ২০২৩-২৪ অর্থবছরে আয় ছিল ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা, ব্যয় ছিল ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। ২০২৪-২৫ অর্থবছরে আয় ছিল ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা আর ব্যয় ছিল ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...