• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

জামায়াতের নিবন্ধন ফিরবে কি না, জানা যাবে ১ জুন

দর্পন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১৪ মে, ২০২৫

রাজনৈতিক দল হিসেবে প্রতীকসহ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পেতে করা আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায় ঘোষণা করা হবে আগামী ১ জুন।

আজ বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ আবেদনের শুনানির পর রায়ের তারিখ ঘোষণা করা হয়। আগেরদিন প্রথম দিনের শুনানি শুরু হয়। আজ ছিল শুনানির শেষ দিন।

২০০৯ সালের জানুয়ারিতে জামায়াতের নিবন্ধনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তরীকত ফেডারেশনের সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাকের পার্টির মহাসচিব মুন্সি আবদুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসানসহ ২৫ জন একটি রিট আবেদন করেন।

ওই আবেদনে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল হকের বেঞ্চ ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে। এ রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে জামায়াতের করা আবেদন পরে খারিজ করা হয়।

২০১৮ সালের ২৯ অক্টোবর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এর ফলে দলটির দলীয় প্রতীকে নির্বাচন করার সুযোগ বন্ধ হয়।

এ নিয়ে পরে আপিল করে দলটি। তবে ২০২৩ সালের ১৯ নভেম্বর ছয় বিচারকের আপিল বেঞ্চ তা খারিজ করে দেয়। এরপর গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ওই আপিল পুনরুজ্জীবনের আবেদন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...